১. আমরা কারা
SkoolioBD স্কুল, মাদরাসা ও কোচিং প্রতিষ্ঠানের জন্য একটি ক্লাউড-ভিত্তিক ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রতিষ্ঠান তাদের তথ্যের মালিক; আমরা কেবল সেবা প্রদানকারী হিসেবে তথ্য প্রক্রিয়া করি।
২. যে তথ্য সংগ্রহ করা হয়
- প্রতিষ্ঠানের তথ্য: নাম, ঠিকানা, যোগাযোগ, লোগো।
- শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য: নাম, শ্রেণি, রোল, মোবাইল নম্বর, ফি, হাজিরা ও ফলাফল — যা প্রতিষ্ঠান নিজে এন্ট্রি করে।
- স্টাফ অ্যাকাউন্ট: নাম, পদবি, লগইন তথ্য (পাসওয়ার্ড এনক্রিপ্ট করে সংরক্ষিত)।
- ডেমো অনুরোধ ফর্মে দেওয়া যোগাযোগের তথ্য।
৩. তথ্যের ব্যবহার
শুধু সেবা চালানো, রসিদ/রিপোর্ট তৈরি, অভিভাবক নোটিফিকেশন পাঠানো, সাপোর্ট দেওয়া ও সাবস্ক্রিপশন পরিচালনার জন্য। আমরা কোনো তথ্য বিক্রি করি না বা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।
৪. তথ্যের সুরক্ষা
- প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদাভাবে রাখা হয়; এক প্রতিষ্ঠান অন্যটির তথ্য দেখতে পারে না।
- সার্ভার-স্বাক্ষরিত লগইন টোকেন ও এনক্রিপ্টেড সংযোগ (HTTPS)।
- অভিভাবক পোর্টালে শুধু নিজ সন্তানের তথ্য দেখা যায় (স্টুডেন্ট আইডি + নিবন্ধিত মোবাইল নম্বর)।
৫. নোটিফিকেশন
অভিভাবক অনুমতি দিলে ফোনে নোটিফিকেশন পাঠানো হয়। নোটিফিকেশন সেবায় শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাঠানো হয় না। ফোনের সেটিংস থেকে যেকোনো সময় বন্ধ করা যায়।
৬. তথ্য সংরক্ষণ ও মুছে ফেলা
সাবস্ক্রিপশন চলাকালীন তথ্য সংরক্ষিত থাকে। প্রতিষ্ঠান যেকোনো সময় সম্পূর্ণ ব্যাকআপ ডাউনলোড করতে পারে এবং লিখিত অনুরোধে তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হয়।
৭. যোগাযোগ
প্রশ্ন থাকলে: support@skooliobd.com · +880 1310-613794